জামায়াত আমীর নিজেই ঘুরছেন কেন্দ্রে কেন্দ্রে, ডা. শফিকুর রহমানকে পেয়ে উৎফুল্ল ভোটাররা
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেখানে বিশাল নিরাপত্তা বহর ছাড়া চলাচলই করছেন না সেখানে জাময়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নিজেই ঘুরছেন ভোট কেন্দ্রে কেন্দ্রে। ভোট পর্যবেক্ষণের পাশাপাশি কুশল বিনিয়ম করছেন ভোটারদের সঙ্গেও। অনেকেই বলছেন, জাময়াত সমর্থীত ১১ দলীয় জোট সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবে ডা. শফিকুর রহমান। একজন প্রধানমন্ত্রী প্রার্থীকে এভাবে জনতার কাতারে পাওয়া পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন সাধারণ ভোটাররা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ আসনের মনিপুর ভয়েস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রয়োগ করেন ডা. শফিকুর রহমান। তার পর থেকে আশপাশের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন জামায়াত আমির। এ সময় তিনি ভোট দিতে আসা সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে। ডা. শফিকুর রহমান তাকে দেখে এগিয়ে আসা সাধারণ মানুষের সঙ্গে মোলাকাত করেন।
বেলা ১১টার দিকে সারোজ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরির্দশনে গিয়ে ভোটারদের সঙ্গে মোলাকাত করেন জামায়াত আমীর। এ সময় ডা. শফিকুর রহমানের সঙ্গে হাত মেলোতে সন্তোষ প্রকাশ করেন আনিসুল ইসলাম নামে একজন ভোটার। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, নির্বাচনে জামায়াত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে আর কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী হবেন ডা. শফিকুর রহমান। অথচ তিনি যেভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশছেন এটা বাংলাদেশের ইতিহাসে বিরল। ডা. শফিকুর রহমানেকে নিয়ে আমরা বেশ আশাবাদী হচ্ছি।
আলিমুর রহমান নামের একজন বলেন, জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন বিরল রাজনীতিবিদ। তার জনগণকে কাছে টানার প্রবনতা তেমনটাই বুঝায়। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনিই যেন আমাদের আগামীর প্রধানমন্ত্রী হন।




